হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ি এলাকাধীন ২নং চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামস্থ জনৈক ছোট মিয়ার বাড়ির পাশে মাধবপুরগামী পাকা রাস্তার উপর ১৬ জুন রোজ বুধবার দিবাগত রাত্র ১১.৩৫ ঘটিকায় সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ০৮ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদব ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন-মোঃ শামীম হোসেন শাকিল(৩০), পিতা-মো: ফরাস উদ্দিন, গ্রাম-কালিকাপুর, থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জকে আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।